মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৮/০৯/২০২২ ৭:৪৮ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ, কেক কাটার মধ্য দিয়ে ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে৷

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উখিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হক খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর৷

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ কে নিয়ে যদি কোন কুচক্র দেশে চক্রান্ত করে তবে সেটি শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছে বলেই তার কর্মে বাংলাদেশ আজ বিশ্বে এতো সম্মানিত।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সালাহউদ্দিন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মনজুর, যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, রাজাপালং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন, ছাত্র নেতা মোহাম্মদ ইব্রাহিম এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷

আলোচনা শেষ বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মওলানা জাফর আলম। দোয়া মুনাজাত শেষে উপস্থিত সবাইকে নিয়ে প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কটা হয়৷

উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়া

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...