উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২৪ ৯:২৬ এএম
ভুক্তভোগী ছাত্রী টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালীর মেয়ে রুবাইদা আক্তার (ছদ্মনাম) (১৬)।

সে বাহারছড়া উত্তর শিলখালী তাফহীমুল কোরান দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী। 

ধর্ষণকারী যুবক উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বটতলী গ্রামের জাফর আলমের ছেলে মো. রাসেল (২৮)। সে মালয়েশিয়া প্রবাসী।

বুধবার দুপুরের দিকে বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী (ছদ্মনাম) রুবাইদা আক্তার।

ভুক্তভোগী ছাত্রী বলে, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বটতলী এলাকার মালয়েশিয়া প্রবাসী যুবক মো. রাসেলের সঙ্গে আমার বিয়ের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়। বিয়ের কথা হওয়ার সুবাদে মাসখানেক ধরে মো. রাসেলের সঙ্গে আমার কথাবার্তা হতো। 

তার ভাষায়, একপর্যায়ে সে (মো. রাসেল) গত রবিবার (১ ডিসেম্বর) সকালে ঘুরতে যাওয়ার কথা বলে কক্সবাজার নিয়ে যায়। পরে সমুদ্র সৈকতে কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে আমি বাড়ি চলে আসার কথা বললে মো. রাসেল আসতে দেয় না।

 

সে দাবি করে, মো. রাসেল তার ভাই মো. আবুল কামালসহ আরো ৪/৫ জন মিলে ওই ছাত্রীর ওপর হামলা চালায়। এ ঘটনার পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

গত ৪ দিন ধরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি, বলে ধর্ষিতা ওই ছাত্রী।

এ বিষয়ে অভিযুক্ত মো. রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সে এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। পরে তার বড় ভাই আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি ধর্ষণ ও মারধরের বিষয়টি অস্বীকার করে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন।

 

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, এ রকম ঘটনার বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়া

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...