নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬/০৮/২০২২ ১১:০৪ এএম , আপডেট: ১৬/০৮/২০২২ ১১:০৪ এএম

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন মিলাদ মাহফিল , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ , রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।
গতকাল পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসেনের সভাপতিত্বে ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক ফারুক আহমদ।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইদ্রিস মিয়া রফিক উদ্দিন মাহমুদ ও খাইরুল বাশার প্রমূখ ।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন খোন্দকার পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম । এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...