প্রকাশিত: ১২/০৫/২০১৬ ৮:০৪ এএম

Pic Ukhiya 11-05-2016~1ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার এক দৃষ্টি প্রতিবন্ধির টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আবু বক্কর সিদ্দিক ও আবু মুছা নামক দু’ব্যক্তি প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। টাকা পাওয়ার আসায় থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে অন্ধপ্রতিবন্ধি।

উখিয়া থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছে জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের অন্ধপ্রতিবন্ধি হাফেজ বদি আলম কোটবাজার পিনজিরকুল সড়কে ঔষুধের দোকান রয়েছে। উক্ত দোকানের জন্য কক্সবাজার হতে ঔষুধ ক্রয়ের কথা বলে রুমখাঁ কুলাল পাড়া গ্রামের মৃত হাজী আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে আবু বক্কর ও আবু মুছা নামক দু’ব্যক্তি ৪০ হাজার টাকা গ্রহণ করে। দৃষ্টি প্রতিবন্ধি হাফেজ বদিউল আলম অভিযোগ করে বলেন, আমি অন্ধ মানুষ। বিশ্বাস করে দোকানের ঔষুধ ক্রয় করার জন্য টাকা দেওয়ার পর ওই দু’ব্যক্তি ঔষুধ ক্রয় না করে আমার টাকা গুলো আতœসাৎ করে। আমি টাকা ফেরৎ চাইলে আজ-দেবে কাল দেবে এভাবে কালক্ষেপন করে। আমি টাকার অভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে গত ২৩এপ্রিল উখিয়া থানায় দৃষ্টি প্রতিবন্ধি হাফেজ বদি আলম লিখিত ভাবে অভিযোগ দায়ের করছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer