প্রকাশিত: ১৯/০৫/২০১৬ ৯:৫৫ পিএম , আপডেট: ১৯/০৫/২০১৬ ৯:৫৬ পিএম

pic~1প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলার আওতাধীন রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগ ও নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ এর যৌথ উদ্যোগে আসন্ন রাজাপালং ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক, রাজাপালং ইউপির সফল চেয়ারম্যান,নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।বক্তব্যে তিনি বলেন,  আগামীতে নির্বাচিত হলে রাজাপালং এর অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করে রাজাপালং কে আরো সমৃদ্ধ করা হবে।

সভাপতির বক্তব্যে মিথুন বলেন,নৌকার বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগ কে প্রস্তুত থাকতে হবে।সমাবেশে বক্তব্য রাখেন,উখিয়া উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক তহিদুল আলম তৌহিদ,মুক্তিযোদ্ধা সম্পাদক মাসুদ আমিন শাকিল,উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা জুলহাস উদ্দিন টিপু, নুরুল আমিন মানিক,আবু বক্কর ছিদ্দিক,খোরশেদ আলম,বেলাল আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ এর আহবায়ক লুৎফুর রহমান,যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম,জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উখিয়া কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান সোহাগ,হরিণমারা সাংগঠনিক  ছাত্রলীগের ইফতেখারুল ইসলাম হিরু, উখিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, উখিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ এর সভাপতি নাসির,সাধারণ সম্পাদক ইসহাক প্রমুখ।সঞ্চালনায় ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ইফতিয়াজ নুর নিশান।বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী উক্ত সমাবেশে অংশ নেয়।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer