প্রকাশিত: ২২/১১/২০২১ ৭:৫৫ পিএম , আপডেট: ২২/১১/২০২১ ৭:৫৬ পিএম

উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া বালুখালী বাজার এলাকায় র‍্যাব-১৫ এর অভিযানে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।

র‍্যাব-এলিট ফোর্স হিসেবে আত্নপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে ।

আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ চিহ্নিতকরণ এবং তার প্রতিরােধে র্যাব সর্বদা কাজ করে আসছে ।

তাঁরই ধারাবাহিকতায় সোমবার ( ২২ নভেম্বর) রাত আনুমানিক ০০.৩০ ঘটিকায় র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন বালুখালী বাজারস্থ পূর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বালুখালী এলাকার ফজলুল হক এর ছেলে জিয়াউল হক(৩৭) কে গ্রেফতার করে।

কক্সবাজার র‍্যাব-১৫ অতিঃ পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অধিনায়ক মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন এসময় তার সহযোগী অজ্ঞাতনামা ০২/০৩ জন পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, পলাতক আসামীদের সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer