প্রকাশিত: ১৪/০৫/২০১৬ ৩:৫৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফে আনসার কমান্ডার খুন ও অস্ত্র লুটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে আসামি করা হয়েছে, অজ্ঞাত ৩০-৩৫ জনকে।

গতকাল রাতে, মুচনি রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকের ইনচার্জ আলমগীর হোসেন মামলাটি করেন। এদিকে, অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইন-শৃংঙ্খলা বাহিনী। শুক্রবার ভোরে, কক্সবাজারের টেকনাফে, রোহিঙ্গা ক্যাম্পের পাশের আনসার ব্যারাকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় এক কমান্ডার নিহত হন। আহত হন, বেশ কয়েকজন।

পরে, অন্তত ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...