প্রকাশিত: ১৯/১০/২০১৬ ৭:৪৯ এএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::

টেকনাফে ১ধর্ষককে আটক করেছে মডেল থানার পুলিশ। তাকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্র জানায়, ১৮অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে থানার সেকেন্ড অফিসার এস.আই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকা থেকে মুফিজুল আলম নয়ন নামের এক ধর্ষককে আটক করে। ধৃত ধর্ষক পশ্চিম লেদা এলাকার এজাহার মিয়ার পুত্র বলে জানাগেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গত ১৩অক্টোবর বৃহস্পতিবারে পশ্চিম লেদা এলাকায় প্রতিবন্ধী মা-বাবার কিশোরী কন্যাকে ধর্ষণ করে আটক মুফিজুল আলম নয়ন। ঘটনার পর থেকে পুলিশী ভয়ে ধর্ষক মুফিজ এলাকা ছেড়ে ফুলেরডেইল গ্রামে আত্মগোপন করে। খবর পেয়ে পুলিশ ঐএলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শেখ মো: আশরাফুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সত্য প্রমাণিত হয়েছে। আটক ধর্ষককে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer