এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১/০৭/২০২৬ ৯:৩১ পিএম

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা বলেন, ইউনিয়ন বিভাজনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের আগে স্থানীয় জনগণের মতামত, ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, সরকারি সেবার প্রাপ্যতা এবং আর্থ-সামাজিক প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রস্তাবিত বিভাজন বাস্তবায়িত হলে সাধারণ মানুষ প্রশাসনিক সেবা গ্রহণে ভোগান্তির শিকার হতে পারেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে নতুন জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বক্তারা জানান, তারা উন্নয়নের বিরোধী নন। তবে নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত হতে হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বাস্তবভিত্তিক। স্থানীয় জনগণের মতামত গ্রহণ, উন্মুক্ত জনশুনানি এবং নিরপেক্ষ জরিপের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে স্হানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ইউনিয়ন বিভাজনের বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনা, উন্মুক্ত জনশুনানির আয়োজন, নিরপেক্ষ জরিপের মাধ্যমে নতুন সিদ্ধান্ত গ্রহণ, জনস্বার্থ ও দীর্ঘমেয়াদি উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এবং যোগাযোগ ব্যবস্থা ও সরকারি সেবার বিষয় বিবেচনায় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের খালের উত্তরাংশের জনসাধারণকে হলদিয়াপালং ইউনিয়নেই বহাল রাখা।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকার জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে একটি গ্রহণযোগ্য, ন্যায়সঙ্গত ও টেকসই সিদ্ধান্ত গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনের আয়োজন করে হলদিয়াপালং ইউনিয়নের জনসাধারণ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer