ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ৮:১৯ এএম

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে সাগরের স্রোতে ভেসে গিয়েছিলেন তিন বন্ধু। জেটস্কি চালকদের সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন মোফাজ্জল ইমাম সীমান্ত (২৪)। পরে প্রায় আড়াই ঘণ্টার অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের অদূরে গ্রিন নেচার-সংলগ্ন নিচু বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোফাজ্জল ইমাম সীমান্ত কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শহরের হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে অবস্থান করছিলেন।

সৈকতকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সীমান্তসহ নয় বন্ধু সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় তারা সাগরে ফুটবল নিয়ে খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি সাগরের পানিতে ভেসে গেলে সেটি আনতে তিন বন্ধু পানিতে এগিয়ে যান। পরে প্রবল স্রোতের টানে তিনজনই ভেসে যেতে থাকেন। খবর পেয়ে সৈকতকর্মী ও সি-সেইফ লাইফগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে জেটস্কি চালকদের সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে সীমান্ত নিখোঁজ ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সীমান্তকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও সৈকতকর্মীরা একযোগে অনুসন্ধান শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর গ্রিন নেচার-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অন্য দুই পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলেও জানান ওসি

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...
Single Page Footer