প্রকাশিত: ৩০/০৭/২০১৬ ৩:১৯ পিএম , আপডেট: ৩০/০৭/২০১৬ ৩:২১ পিএম

jam_1ডেস্ক রিপোর্ট ::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে নতুন ব্রীজ এলাকায় এক গাড়ীর হেলপারকে মারধরের ইস্যু নিয়ে গাড়ী বন্ধ রয়েছে বলে জানা গেছে।

দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত শত শত বাস সড়কের ওপর দাঁড়িয়ে আছে।

নিকটবর্তী যাত্রীরা পায়ে হাঁটছে। আর দূরের যাত্রীরা গন্তব্যে পৌঁছতে না পেরে পড়েছে মহা দুর্ভোগে।

আর সমস্যা সমাধানে প্রশাসনের কোন উদ্যোগ লক্ষ করা যায়নি বলে দুর্ভোেগের শিকার মানুষগুলো সিবিএনকে জানিয়েছে।

চট্টগ্রামের যাত্রী ওসমান গনি মুঠোফোনে সিবিএনকে জানিয়েছেন, সকাল থেকে গাড়ীর জ্যামে পড়েছেন। নড়াচড়ার কোন সুযোগ নেই। শত শত যাত্রী গন্তব্যে পৌঁছায়ে মহা টেনশনে আছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেন জ্যামে পড়া ওসমান।

তার বাড়ী কক্সবাজার সদরের ইসলামপুরের নতুন অফিস এলাকায়।

সকালে স্কুলের ক্লাস ধরার উদ্দেশ্যে বের হলেও আর অফিস করা হলনা ওসমানের। এরকম অসংখ্য অফিসমুখি মানুষ পথে অফিস টাইম পার করেছেন।

এ জন্য তারা পরিবহন সংশ্লিষ্টদের দুষছেন।

সাথে প্রশাসনের গাফিলতিকেও দায়ী করেছেন।সিবিএন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer