প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ১:০৩ পিএম

IMG_20160717_140201রিদুয়ানুর রহমান, উখিয়া::

কক্সবাজার জেলা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার আবুল কাশেম চৌধুরী পরিবারে ১৯৫০ সালের ১৭ই জুলাই আজকের দিনে জন্ম নিয়েছিলেন শাহজাহান চৌধুরী নামক নক্ষত্র। যার জীবদ্দশায় রয়েছে বর্ণাঢ্য এক ইতিহাস। তিনিই কক্সবাজার জেলার অন্যতম কৃতি সন্তান, যিনি উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে কক্সবাজার ৪ সংসদীয় আসন উখিয়া – টেকনাফ থেকে জনগনের ভোটে সরাসরি চার বার সংসদ সদস্য হয়েছিলেন। সংসদ সদস্য থাকাকালীন তিনি উখিয়া টেকনাফের ব্যপক উন্নয়ন করেছেন, যার প্রমান উখিয়া টেকনাফের গ্রামগঞ্জ ও বিভিন্ন প্রতিষ্ঠান। যিনি কখনো নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য ভাবতেন না, ভেবেগেছেন এই জনপদের কেটে খাওয়া মানুষের কথা। চিন্তা করেছিলেন উখিয়া – টেকনাফবাসীর বৃহত্তর স্বার্থের দিক। তাইতো উখিয়া টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে শুনা যায় শাহজাহান চৌধুরীর জয়গান। অহংকার, অন্যায়, প্রতিহিংসা প্রচলিত যে কটি শব্দ আছে সব শব্দই যেন উনার কাছে অর্থহীন। বর্তমান দীর্ঘদিন ধরে যিনি সততা ও নিষ্ঠার সাথে পর্যটন নগরী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। আজ ১৭ জুলাই দক্ষিণ চট্টলার সিংহ পুরুষ এই শাহজাহান চৌধুরীর ৬৬ তম জন্মদিন। আজ কক্সবাজার জেলা, উখিয়া টেকনাফ ও জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ সহ উনার পরিবারের সকল সদস্য, বিশেষ করে উনার একমাত্র তনয়া এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী সম্পা ও দুই পুত্র সন্তান রিয়াদ মাহমুদ চৌধুরী ও তারেক মাহমুদ চৌধুরী উখিয়া – টেকনাফ তথা কক্সবাজার জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের পিতা যেন এই জনপদে দীর্ঘদিন বেচেঁ থাকার মধ্য দিয়ে আজীবন সেবা করে যেথে পারেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer