প্রকাশিত: ৩০/০৮/২০১৬ ৯:৩৮ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও ::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীতে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ইউনিক সার্ভিসের চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়া পাড়া নতুন মসজিদ সংলগ্ন এলাকায় খুটাখালী থেকে ঈদগাঁওগামী মোটর সাইকেল পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী ইউনিক পরিবহন মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ আরোহীর একজনের মৃত্যু হয়। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত আরোহী পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের জাকের আহমদের ছেলে হেলাল উদ্দীন (২৮)। আহত আরোহী নিহতের পার্শ্ববর্তী ইউনিয়ন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের হাজী পাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে নজরুল ইসলাম (২২)। নিহতের এলাকাবাসী সূত্রে জানা যায়, হেলাল উদ্দীন খুটাখালীস্থ তার শ্বশুর বাড়ী থেকে মোটর সাইকেল যোগে ফেরার পথে এ দূর্ঘটনার শিকার হয়। ঘটনার পরপরই ঘাতক গাড়ীটিকে স্থানীয়রা জব্দ করে পুলিশের হাতে তুলে দেয়। ডুলাহাজারা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই আসিকের সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘাতক গাড়ী ও নিহতের লাশ তাদের হেফাজতে রয়েছে এবং নিহত হেলালের লাশ গ্রহণের জন্য স্বজনরা পুলিশের কাছে পৌছেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer