প্রকাশিত: ১৩/০৬/২০১৬ ৩:৫৩ পিএম , আপডেট: ১৩/০৬/২০১৬ ৬:০৮ পিএম

IMG_20160613_155339নিজস্ব প্রতিনিধি,লামাঃ
লামায় ইভটিজিং এর দায়ে এক জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলার গজালিয়া ইউনিয়নের এক কলেজের ছাত্রীকে মোবাইল ফোন ও রাস্তাঘাটে উত্যাক্ত করার দায়ে একই ইউনিয়নের মিনঝিরি এলাকার বাসিন্দা মেহ্লাঅং মার্মা (১৯) পিতা ছহ্লাঅং মার্মা বিরুদ্ধে লামা থানায় সাধারণ ডায়রি করা হয়। অভিযোগের সূত্র ধরে পুলিশ ১৩ জুন অভিযুক্ত তরুনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে, বিজ্ঞ হাকিম লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ দুপক্ষের শুনানী শেষে মেহ্লাঅংক মার্মাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভীকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, মাতামুহুরী কলেজের ছাত্র মেহ্লাঅং বিভিন্ন সময়ে মোবাইল ফোনে ও রাস্তাঘাটে মেয়েটিকে উত্যাক্ত করতো। এক পর্যায়ে মেয়েটির ব্যাপারে বাজে মন্তব্য করে অভিভাবকের মোবাইল নং দিয়ে ফেইজ বুকে স্ট্যাটাস দেয়। এতে মেয়েটির পিতা-মাতা চরমভাবে সামাজিক হেয়প্রতিপন্ন হয়। এক পর্যায়ে লামা থানায় সাধারণ ডায়রি করেন মেয়েটি। মামলার আইও এস আই জাহিদ নুর জানান, মেহ্লা অং মার্মার বিরুদ্ধে এ ধরণের আরো মৌখিক অভিযোগ রয়েছে। সর্বশেষ ঘটনায়তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে, আদালত তাকে ৬ মাসের সাজা দিয়ে বান্দরবান জেল হাজতে প্রেরণ করেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer