প্রকাশিত: ১২/০৭/২০১৬ ৮:৩৭ এএম

ramu pic mehjabin soha 11.07.16সোয়েব সাঈদ, রামু

রামুতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মেধাবি ছাত্রী মেহজাবিন বিনতে মান্নান সোহা। সোহা কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নানের বড় মেয়ে। সে কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার (১১ জুলাই) বিকাল পাঁচটারদিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে প্রাণ হারায় সোহা। মেধাবি এ ছাত্রীর মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজ উদ্দিন ও ইসমত জাহান নিনি জানান, সোমবার বিকাল চারটায় বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফিরে সোহা। তারা খোঁজ নিয়ে জেনেছেন, বিকাল পাঁচটার দিকে সোহাকে না দেখে লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে সোহার স্যান্ডেল দেখে লোকজন পুকুরে তাকে খোঁজাখুজি শুরু করে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই পুকুর থেকে সোহাকে উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাকে মৃত ঘোষনা করেন।

শিক্ষকরা আরো জানান, এবারের পিএসসি পরীক্ষার্থী সোহা ছিলো খুবই মেধাবি ছাত্রী। তার রোল নাম্বার ২। এমন মেধাবি শিক্ষার্থীকে হারিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোকাহত হয়েছে। উল্লেখ্য মেহজাবিন বিনতে মান্নান সোহা রামুর কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা মনির আহমদের নাতনী এবং বিশিষ্ট ছড়াকার কামাল হোসেনের ভাতিজি।

আজ মঙ্গলবার (১২ জুলাই) সকাল দশটায় কাউয়ারখোপ কেন্দ্রিয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মেহজাবিন বিনতে মান্নান সোহা’র নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মেধাবি ছাত্রী মেহজাবিন বিনতে মান্নান সোহার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছড়া বিষয়ক লিটল ম্যাগাজিন ছড়–য়া’র সম্পাদকীয় উপদেষ্টা কবি এম সুলতান আহমদ মনিরী, ছড়াকার দর্পণ বড়–য়া, প্রকাশক খালেদ শহীদ, প্রধান সম্পাদক সোয়েব সাঈদ, সম্পাদনা সহযোগি জাহিদ রুমান, ওবাইদুল হক নোমান, জাহাঙ্গীর আলম প্রমূখ। তারা মহান আল্লাহপাকের দরবারে মেধাবি ছাত্রী সোহার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer