প্রকাশিত: ১৯/০৫/২০১৬ ৭:৪৫ এএম , আপডেট: ১৯/০৫/২০১৬ ৮:১৩ এএম

pic-2_1-1মাহমুদুল হক বাবুল, উখিয়া :
উখিয়ায় দিন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী মাঠ প্রচার প্রচারনায় সরঘরম হয়ে উঠতে শুরু করেছে। আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার রত্নাপালং ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী, এলাকার গরিব দঃখী মানুষের পরম বন্ধু ও দানবীর খাইরুল আলম চৌধুরী ডিজিটাল প্রচার প্রচারনা ও গণ সংযোগে এগিয়ে রয়েছে। তার নির্বাচনী এলাকায় সে নারী ও পুরুষ ভোটারদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারন ভোটারদের মন জয় করতে সক্ষম হওয়ার পাশাপাশি প্রচার প্রচারনা ও ভোট যুদ্ধের মাঠে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরীর ভোটযুদ্ধ ও প্রচারনার মাঠে গণজোয়ার দেখে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা মাঠ থেকে ছিটকে পড়ার পাশাপাশি জনশূণ্য হওয়ার আশংকা দেখা দিয়েছে । চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরী আমতলী, কামারিয়ারবিল, থিমছড়ি, মাঝের পাড়া, তেলী পাড়া সহ বিভিন্ন এলাকায় গণ সংযোগকালে এলাকার শত শত নারী ও পুরুষ ভোটাররা খাইরু চৌধুরীকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এলাকার সাধারন ভোটাররা প্রতিবেদককে অভিযোগ করে বলেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্ধকৃত সরকারী অর্থ হরিলুট, লুটপাট ও দূর্ণীতিমূক্ত সমাজ গঠনকল্পে খাইরুল আলম চৌধুরীর বিকল্প নেই। তাই এলাকার সর্বস্তরের ভোটাররা বর্তমানে খাইরুল আলম চৌধুরীর প্রচারনায় বিভোর। চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরী বলেন, সে চেয়ারম্যান নির্বাচিত হলে রত্নাপালং ইউনিয়নের উন্নয়নে সরকারী বরাদ্ধকৃত অর্থ সঠিক ভাবে বন্টনের পাশা পাশি ইউনিয়নকে দূর্ণীতি ও মাদকমুক্ত ও সুশাসন প্রতিষ্টা করা হবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...