প্রকাশিত: ০১/০৬/২০১৬ ১০:৪৯ পিএম

coxsbazar news hasina 1.6.2016~1এম.শাহজাহান চৌধরী শাহীন, কক্সবাজার::
দু’সন্তানের জননী হাসিনা খাতুনকে উর্পযুপুরি ছুরিকাঘাতে গুরুতর আহত করার পর চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে এনে জরুরী বিভাগের মেঝেতে ফেলে রেখে পালিয়েছে স্বামী আবদুল আজিজ।

গত মঙ্গলবার বিকাল ৫ টায় কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বর এলাকায় অমানবিক ও বর্বর এ ঘটনাটি ঘটে। ওই হাসিনা বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরণ যন্ত্রণায় কাতরাচ্ছেন।

ছরিকাহত হাসিনাকে প্রথমে টেকনাফ হাসপাতালে ও পরে (মঙ্গলবার রাতে) কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।

জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বর এলাকার ছিদ্দিক আহম্মদের ছেলে আবদুল আজিজের সাথে ১১ বছর পূর্বে কক্সবাজার শহরের লাইটহাউস পাড়ার মৃত আবদুল হাকিমের মেয়ে হাসিনা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে দুটি পুত্র সন্তানও রয়েছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। এরই জের ধরে স্বামী আজিজ মঙ্গলবার ( ৩১ মে) বিকাল ৫টায় স্ত্রী হানিসার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে উর্পযুপুরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত স্ত্রীকে প্রথমে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে।

সেখানে হাসিনার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপালে রেফার করে টেকনাফ হাসপাতাল কর্তৃপক্ষ। যথারীতি মঙ্গলবার রাতে হাসিনাকে জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে আনেন। তাকে জরুরী বিভাগের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায় আবদুল আজিজ।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নোবেল কুমার বড়–য়া জানান, ছুরিকাহত হাসিনার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer