
📢 নিয়োগ বিজ্ঞপ্তি
সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)
Samaj Kalyan O Unnayan Shangstha (SKUS)
নিয়োগ বিজ্ঞপ্তি
সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা হিসেবে ১৯৯৯ সাল থেকে দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। স্কাস ২০১৭ সাল থেকে বলপূর্বক মিয়ানমার থেকে বাস্তুচ্যুত কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, GBV এবং বিভিন্ন ত্রাণ সহায়তা সহ কারিগরি দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
The Uplift Catalyst: Learning, Empowerment, and Resilience প্রকল্পের আওতায় রোহিঙ্গা কমিউনিটি শিশুদের শিক্ষা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে কিছুসংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে।
পদের বিবরণ
পদের নাম: হেড টিচিং ভলান্টিয়ার্স
পদ সংখ্যা: ২৮ জন
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম এইচএসসি পাস (HSC)। গণিত এবং ইংরেজি পড়াতে সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা:
রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে শিক্ষক হিসেবে কমপক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
MC, ECD, ALP এবং PSCD নিয়ে কাজ করা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিশেষ সুবিধা:
• প্রতিবন্ধী ব্যক্তি ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
• শুধুমাত্র কক্সবাজারের স্থানীয়রা আবেদন করতে পারবেন।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: ১৫,৫০০ টাকা
কর্মস্থল: উখিয়া রোহিঙ্গা ক্যাম্প
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন কপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যোগাযোগের মোবাইল নম্বরসহ নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে:
মানবসম্পদ ব্যবস্থাপক, স্কাস, প্রকল্প কার্যালয়,
ডা. আবদুর রহিমের ভবন (২য় তলা), উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে,
কক্সবাজার-টেকনাফ রোড, উখিয়া, কক্সবাজার।
আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬
খামের মধ্যে পদের নাম উল্লেখ করে দিতে হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হবে।
বিশেষ দ্রষ্টব্য
স্কাস নিয়োগের ক্ষেত্রে সমতাভিত্তিক নীতিমালা মেনে চলে। সকল কর্মী সংস্থার আচরণবিধি, যৌন শোষণ, নির্যাতন ও যৌন হয়রানি থেকে সুরক্ষা নীতি, জেন্ডার পলিসি এবং শিশু সুরক্ষা পলিসি মেনে চলতে হবে।
যেকোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
মানবসম্পদ ব্যবস্থাপক
সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)

পাঠকের মতামত