নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ৬:৪৪ পিএম

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ধইল্যাঘোনা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে মোট ৫২৫টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

​বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আনন্দ’ (ANANDO)-এর উদ্যোগে এবং ‘লিচটব্রুক’ (Lichtbrücke) ও ‘বিএমজেড’ (BMZ)-এর অর্থায়নে পরিচালিত “পিসফুল কো-এক্সিস্টেন্স অ্যান্ড স্ট্রেন্থেনিং দ্য ক্যাপাসিটিজ অব হোস্টিং কমিউনিটিজ থ্রু ইম্প্রুভমেন্ট অব লাইভলিহুডস” প্রকল্পের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন। আনন্দের জলবায়ু পরিবর্তন ও কৃষি কর্মকর্তা ডা. সুমন পালের সঞ্চালনায় কর্মসূচিতে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম, প্রশিক্ষণ কর্মকর্তা প্লাবন কুমার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং হোস্ট কমিউনিটির খামারি ও প্রাণিসম্পদ মালিকেরা অংশ নেন।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. ছৈয়দ হোসেন বলেন, “গবাদিপশু ও হাঁস-মুরগির সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান ও কৃমিনাশক প্রয়োগের কোনো বিকল্প নেই। সঠিক সময়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিলে পশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি বহুলাংশে কমে আসবে।” পশু-পাখি অসুস্থ হলে দ্রুত প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ নিতে খামারিদের প্রতি আহ্বান জানান তিনি।

​দিনব্যাপী এই আয়োজনে ১২০টি গরু, ১৪০টি ছাগল, ১৮০টি মুরগি ও ৮৫টি হাঁসসহ মোট ৫২৫টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে টিকা দেওয়া হয়। এর পাশাপাশি খামারিদের মধ্যে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ এবং পশু পরিচর্যা ও চিকিৎসার জন্য বিনামূল্যে প্রেসক্রিপশন ও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

​আয়োজকেরা জানান, স্থানীয় হোস্ট কমিউনিটির পরিবারগুলোর জীবিকা জোরদার ও আয় বৃদ্ধিতে সহায়তার অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিনামূল্যে টিকা, ওষুধ ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা।

পাঠকের মতামত

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer