প্রকাশিত: ০৮/০৭/২০১৬ ৯:৩৯ এএম
BGB-1আবদুর রহমান::
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বাহিনীকে মিষ্টি ও কার্ড উপহার দিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  আজ বৃহ¯পতিবার সকালে কক্সবাজারের টেকনাফ বিজিবির একটি প্রতিনিধি দল দুটি ¯িপডবোট যোগে মিয়ানমারে গিয়ে ঈদ শুভেচ্ছা কার্ড ও মিষ্টি পৌঁছে দিয়ে আসেন বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
তিনি জানান, আজ সকালে বিজিবির একটি প্রতিনিধি দলপাশ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত ) কর্নেল এসএম আনিসুর রহমানের পক্ষে মিয়ানমারের ১নম্বর বিজিপি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মং মং খাইন, কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. তানভীর আলম খানের পক্ষে মিয়ানমার ১ নম্বর বিজিপি সহকারী উপপরিচালক কর্নেল ম সু, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদের পক্ষে মিয়ানমার ১নম্বর বিজিপির কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল থিন জো কে ঈদের শুভেচ্ছা কার্ড ও মিষ্টি পৌঁছন।
তিনি বলেন, উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ স¤পর্ক বাড়ানোর লক্ষ্যেই এই উপহার পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer