প্রকাশিত: ০৬/০৬/২০১৬ ৬:৪৮ এএম

রকিয়ত উল্লাহ ছোটন,মহেশখালী::
মহেশখালী-মাতারবাড়ী সড়কে চলন্ত ট্যাক্সি গাড়িতে সন্ত্রাসী হামলায় নারীসহ একই পরিবারের ৩জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো মহেশখালীর কালামার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মৃত আমানত উল্লাহর পুত্র নাছির উদ্দিন (৪২), নাছিরের মা খালেদা বেগম (৬০) ও নাছিরের স্কুল পড়–য়া ছেলে অপি (১৪)। আহতদের বদরখালী উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর নিয়ে জানা যায় গতকাল ৫ জুন (রবিবার) সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাজঘাট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রসীরা এ হামলা চালিয়েছে। আহত নাছির উদ্দিন জানান, শশুর বাড়ি যাওয়ার পথে মাতারবাড়ী রাজঘাট এলাকার চিহ্নিত সন্ত্রাসী হারুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গাড়ি থামিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জীত হয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে। ছিনিয়ে নিয়েছে নগদ দশ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার,ব্যবহারের ২টি এনড্রয়েড স্যামসাং মোবাইল সেটসহ প্রয়োজনীয় সামগ্রী। এসময় এলোপাতাড়ি মারধর করে তার বৃদ্ধ মা’কেও গুরুতর আহত করেছে। আহতের চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী পালিয়ে যায়। এব্যপারে মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বনিক বলেন, এখনো কোন খবর পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া  হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাছির উদ্দিন। উল্লেখ্য নাছির উদ্দিন মহেশখালী পান উৎপাদনকারী সমিতির সাধারণ সম্পাদক।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...