প্রকাশিত: ১৫/০৯/২০১৬ ৮:৫১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজারের মহেশখালী দ্বীপে কোরবানির গরু ও মহিষের আক্রমণে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। গতকাল বুধবার ঈদুল আজহার দিনে দ্বীপের কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আর মহিষের আক্রমণে আহতের ঘটনা ঈদের আগের দিনের।

স্থানীয় এলাকাবাসী জানায়, কোরবানির জন্য বাজার থেকে কিনে আনা গরুটিকে জবাই করতে নিয়ে যাওয়ার সময় আকস্মিক পালাতে গিয়ে প্রতিবেশী জাফর আলম (৪৩) নামে এক ব্যক্তিকে শিংয়ের গুতোয় বাঁশঝাড়ে ফেলে দেয়। গুরুতর আহত জাফরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় মারা যান তিনি।

অপরদিকে, দ্বীপের ধলঘাটা ইউনিয়নের এক ব্যক্তি বাজার থেকে একটি মহিষ কিনে ঘরে নিয়ে যাবার সময় আকস্মিক মহিষটি এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। একপর্যায়ে দ্বীপের কালারমারছড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এগিয়ে গিয়েও মহিষটিকে ধরে রাখতে পারেনি। হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, দুই শতাধিক গ্রামের দুই শতাধিক বাসিন্দা একত্রিত হয়ে মহিষটিকে ঘিরে রাখতে সমর্থ্য হয়। তবে শেষ পর্যন্ত মহিষটিকে ক্রেতার ঘরে নেওয়া সম্ভব হয়নি। কয়েক মাইল দূরের গ্রামটিতে মহিষটি জবাই করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer