ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ২:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গৌরীপুর এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা।

রোববার সকালে উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎স্থানীয়দের অভিযোগ, গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রাইহান কাওসার সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন বলে তারা দাবি করেন। এ ঘটনায় এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় এবং ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত লাগে বলে জানান তারা।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরীপুর এলাকার গ্রাম প্রধান নাদিমুল ইসলাম, সাবেক গ্রাম প্রধান খোস মোহাম্মদ, কাউয়া ভাসা মসজিদের ইমাম ছামাউন ইসলাম, কলেজ ছাত্র নাজির হোসেনসহ অন্যান্যরা। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎অভিযুক্ত শিক্ষক আবু রাইহান কাওসারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেন নি।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer