জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১২:৩৯ পিএম

কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে কর্তব্যরত বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৫৪হাজার পিচ ইয়াবাসহ এপিবিএন পুলিশের এক সদস্যকে আটক করেছেন। ইয়াবাসহ আটক পুলিশ সদস্যকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজিবি সুত্র জানায়, ৬ সেপ্টেম্বর মরিচ্যা যৌথ চেকপোস্টে কর্তব্যরত বিজিবির জওয়ানেরা কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইয়ামাহা মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৫৪হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না সিকদার নামের এপিবিএন পুলিশের এক কনস্টেবলকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছেন। ইয়াবাসহ আটক মোহাম্মদ আলী মুন্না সিকদার হ্নীলার পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশর ও মমতাজ বেগমের ছেলে বলে জানাগেছে।
এসময় তার কাছ থেকে দুইটি আইফোন, নগদ ৫০হাজার ৯শ ৯০টাকাও উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী বিজিবির নায়েব সুবেদার মোঃ আরিফুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন। এদিকে রামু থানার অফিসার ইনচার্জ ওসি একে ফজলুল হক জানিয়েছেন, বিজিবি কর্তৃক আটক ব্যাক্তিকে মাদক আইনে মামলা রুজু করে ৭সেপ্টেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, ইয়াবাসহ আটক মোহাম্মদ আলী মুন্না সিকদার ১৬এপিবিএন পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন।

পাঠকের মতামত

মিয়ানমারে দ্বিগুণ দামে বিক্রি, কক্সবাজারে ফের সক্রিয় সার পাচারকারীরা

এবার সীমান্ত দিয়ে সার পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ...

মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ৬ অপহৃত ভিকটিম উদ্ধারউখিয়া থানার অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১

কক্সবাজারের উখিয়ায় অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ...

সভাপতি সাইফুর রহিম শাহীন, সম্পাদক ফারুক আহমেদউখিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি ...

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালত, কমবে ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচার পাওয়ার সুযোগ পাবেন শরণার্থীরা। এতে দূরের আদালতে যাতায়াতের ভোগান্তি ...

ভাঙা ঘর, ভাঙা স্বপ্ন, তবু বেঁচে থাকার লড়াইমাথা গোঁজার ঠাঁইটুকুও হারানোর পথে নুরুল আলম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার বাসিন্দা দলিল আহমদের পুত্র নুরুল ...
Single Page Footer