প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ২:৩৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভিজিএফের চাল কালো বাজারে বিক্রির অভিযোগে দোছড়ি ইউপি সচিব জয়নাল আবেদীনকে আটক করে পুলিশে দিয়েছে ইউএনও।

রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

প্রশাসন ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে ঈদ উপলক্ষে সরকারিভাবে গরীব দুস্থ লোকজনের জন্য বরাদ্দ দেয়া ভিজিএফের চাল লামা খাদ্য গুদাম থেকে উত্তোলনের জন্য পাঠানো হয়েছিল দোছড়ি ইউপি সচিব জয়নাল আবেদীনকে। সচিব গোপনে অতিরিক্ত ৩ টন চাল উত্তোলন করে ৪২ হাজার টাকায় কালো বাজারে বিক্রি করে দেন। খবর পেয়ে ইউএনও অফিসে সচিবকে তলব করা হলে জিজ্ঞাসাবাদে চাল বিক্রির কথা স্বীকার করে সচিব।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএসএম শাহেদুল ইসলাম বলেন, দোছড়ি ইউপি সচিব গোপনে গুদাম থেকে উত্তোলন করা ৩ টন ভিজিএফের চাল ৪২ হাজার টাকায় কালো বাজারে বিক্রি করে দিয়েছে। জিজ্ঞাসাবাদে স্বীকার করায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবু খায়ের জানান, ভিজিএফের চাল কালো বাজারে বিক্রির অভিযোগে ইউপি সচিবকে আটক করে পুলিশে দিয়েছে ইউএনও। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer