শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।
প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১০:০৫ পিএম

মহান মুক্তিযুদ্ধের কক্সবাজার-বান্দরবান সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজার কে হানাদারমুক্ত ঘোষনার নায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. আব্দুস সোবহান নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল ৩ টায় মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। অনেকেই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. আব্দুস সোবহানকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য জেলার প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসেন।

রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসাইন।

এর আগে দুপুর আড়াইটার দিকে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. আব্দুস সোবহানের মরদেহ মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনা হলে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জানাজার নামাজ শেষে পশ্চিম মরিচ্যা পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

শুক্রবার রাত ৯ টায় হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাসভবনে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। তার মৃত্যুতে কক্সবাজার জেলা জুড়ে শোকাবহ পরিবেশ নেমে আসে।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...