প্রকাশিত: ১১/০৮/২০১৬ ৪:৫১ পিএম , আপডেট: ১১/০৮/২০১৬ ৯:০৪ পিএম

received_888403401304210-1

ডেস্ক রিপোর্ট ::

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রছাত্রীবাহি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংর্ঘষে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ছাত্রীর নাম কাজিনা মেহেরীন (২২) বলে জানা গেছে।

এ ঘটনায় অন্তত ১২ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং বেসরকারী আল-আমিন হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ফৌজদার হাট ফাঁড়ির সার্জেন্ট এস আই রফিক এ ঘটনা নিশ্চিত করেছেন।

এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই পঙ্কজ জানান, দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে চমেক হাসপাতালে আনার পর তাদের মধ্যে কাজিনা মেহেরীন নামে এক ছাত্রী মারা গেছেন। আহত নিহতরা সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে জানাগেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ক্লাশ শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শহরে ফিরছিল ছাত্রছাত্রীরা। বেলা দেড়টার দিকে ছলিমপুর ফকিরহাট এলাকায় পৌছলে বিপরীতমুখি ট্রাকের সাথে বাসের সংর্ঘষ হয় এতে ১০/১২ জন আহত হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer