প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ১০:৩৯ এএম

21310_thumbM_35ডেস্ক রিপোর্ট ::

ঢাকার গুলশানের এক  রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত বনানী থানার ওসি সালাউদ্দিন বান্দরবানের রুমা উপজেলার বম সমপ্রদায়ের জামাতা। রুমায় তিনি জামাই বাবু হিসেবে পরিচিত। রুমা উপজেলার লাল নাগ বমপাড়ার বম সমপ্রদায়ের মেয়ে লাল রিম কিমকে বিয়ে করেন সালাউদ্দিন। তার মৃত্যুতে বান্দরবানের বম সমপ্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে রুমার ব্যাথেলপাড়া ও লাল নাগপাড়া থেকে তার আত্মীয়-স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ১৯৮৯ সালে ওসি সালাউদ্দিন বান্দরবানের রুমা থানার এস আই হিসেবে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালনের সময় রুমা সদরের লাল নাগ বমপাড়ার স্কুলশিক্ষক লাল দু সাং বানদিরের মেয়ে লাল রিম কিমের সঙ্গে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে লাল রিম কিমকে বিয়ে করে সালাউদ্দিন ঢাকায় বদলি হয়ে চলে যান। বম সমপ্রদায়ের মেয়েকে বিয়ে করার কারণে সালাউদ্দিন রুমা উপজেলার বমদের কাছে ‘বম জামাই’ হিসেবেই  বেশি পরিচিত ছিলেন। তার মৃত্যুতে রুমা উপজেলায় এখন শোকের ছায়া নেমে এসেছে। বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম জানান, বম সমপ্রদায়ের বিভিন্ন উৎসবে সালাউদ্দিন তার পরিবার পরিজন নিয়ে রুমায় প্রতিবছরই  বেড়াতে আসেন। জামাই হওয়ার কারণে বম সমপ্রদায়ের লোকজনও তাকে অনেক বেশি ভালোবাসতেন। মিডিয়ায় তার ওপর সন্ত্রাসী হামলার খবর দেখে হঠাৎ মৃত্যু যেন মেনে নিতে পারছে না রুমার লোকজন। এদিকে ওসি সালাউদ্দিনের মৃত্যুতে রুমার বম সমপ্রদায়ের গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer