প্রকাশিত: ২৩/০৮/২০১৬ ৯:১২ পিএম

chakaria pic-23.08.16এ.এম হোবাইব সজীব, চকরিয়া:
নারীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সমাজে যেকোন সমস্যা মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নারীরা জাগলে সমাজ জাগবে, দেশের উন্নয়ন হবে। বর্তমান সময়ে দেশে অধিকাংশক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার বেলা ১১ টায় কক্সবাজারের চকরিয়া ক্যাডেট কলেজ মিলনায়তনে সুজন চকরিয়া শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।

সুজনের চকরিয়া উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু মোহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন ড.বদিউল আলমের স্ত্রী তাজিমা মজুমদার, এ্যাডভোকেট লুৎফুর কবির, কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, কর্মনীড়ের নারী নেত্রী শাহেনা বেগম, সাংবাদিক মিজবাউল হক, দি হাঙ্গার প্রজেক্টের সদস্য রায়হানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেত্রীরা।

সভায় প্রধান অতিথি দি হাঙ্গার প্রজেক্টেও কান্ট্রি ডিরেক্টর ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সমাজের সব ধরনের বাধা-বিপত্তি মোকাবেলা করেই নারীদের এগিয়ে যেতে হবে। নারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন- চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, সাংবাদিক জিয়াউদ্দিন ফারুক, সাংবাদিক বাপ্পি শাহারিয়ার, সাংবাদিক মনজুর আলম প্রমুখ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer