প্রকাশিত: ২১/০৯/২০১৬ ৯:২২ পিএম , আপডেট: ২১/০৯/২০১৬ ৯:২৩ পিএম

bodiএনটিভিবিডি : অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদারের আদালত এ দিন ধার্য করেন।

মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু বদির পক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আবদুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট একটি মামলা করেন।

এ ঘটনায় গত বছরের ৭ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মঞ্জিল মোর্শেদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বদির বিরুদ্ধে ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বদি দুদকের কাছে তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

মামলাটিতে বদি ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নাকচ করে বদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৪ সালের ২৭ অক্টোবর এমপি বদিকে ছয় মাসের জামিন দেন বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer