প্রকাশিত: ১০/০৯/২০১৬ ৯:১২ পিএম

বিশেষ প্রতিবেদক::

সামান্য বেতনের পিয়ন হলেও দেড় লাখ টাকায় কোরবানীর গরু কিনেছেন তিনি। আর তা দেখে হতবাক এলাকাবাসী। এ ঘটনা ঘটেছে সদরের জালালালাবাদ ইউনিয়নের খামার পাড়ায়। ঈদগাঁহ ইউনিয়ন ভূমি অফিসের আলোচিত পিয়ন ছৈয়দ নূর একলাখ আটচল্লিশ হাজার টাকায় কিনেছেন কোরবানীর বিশাল গরু। এলাকাবাসী জানান, শনিবার বিকালে ঈদগাঁও বাজার থেকে বড় আকারের এ গরুটি কিনে বাড়ী নিয়ে যান ছৈয়দ নূর। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, খামার পাড়ার মৃত গোলাম কাদের মাস্টারের ছেলে ছৈয়দ নূর ভূমি অফিসে সামান্য পিয়নের চাকরী করেও আলাদীনের অদৃশ্য চেরাগের বদৌলতে বিপুল অর্থ-বিত্তের মালিক বনে যায়। দোতলা আলীশান বাড়ী, জেলা শহরে একাধিক প্লট-জমি ও নামে বেনামে বিপুল সম্পত্তির মালিক সে। বিয়েও করেছে ৩ টি। ভূমি অফিসে নামজারী ও খতিয়ান বানিজ্য, খাসজমি বন্দোবস্তি করে দেয়ার নামে টাকা আত্নসাৎ ও লাগামহীন অনিয়ম-দূর্ণীতির কারনে ইতিপূর্বে কয়েকবার শাস্তিমূলক বদলী হলেও বারবার ঘুরেফিরে ঈদগাঁও ভূমি অফিসেই ফিরে এসেছে সে। উপরোক্ত ব্যপারে জানতে ছৈয়দ নূরকে বারবার ফোন করলেও রিসিভ নস করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পয়সাওয়ালা পিয়নের দেড়লাখ টাকায় কোরবানীর গরু ক্রয়ের বিষয়টা টক অব দ্য ঈদগাঁওতে পরিণত হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer