উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১০/২০২৩ ১০:০০ এএম , আপডেট: ১০/১০/২০২৩ ১০:০৪ এএম

অবকাঠামো, রেললাইন ও স্টেশন নির্মাণ পুরোপুরি শেষ হওয়ার আগেই উদ্বোধন হতে চলেছে দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প। উদ্বোধন ঘিরে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ট্রায়ালরান। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, দুই থেকে তিন মাস পর ট্রেন চালু হলেও পুরোদমে সেবা দিতে লাগবে কমপক্ষে এক বছর।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথে সেতু-কালভার্ট নির্মাণ শেষ। তবে শেষ হয়নি ৫টি স্টেশনসহ কক্সবাজারে রেল স্টেশনের কাজ। স্টেশনগুলোতে বসানো হয়নি বিকল্প রেললাইন। এখনো প্রস্তুত নয় বেশিরভাগ লেভেল ক্রসিংও। এ অবস্থায় আগামী ১২ নভেম্বর এই প্রকল্প উদ্বোধনের দিন ঠিক করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সীমিত পরিসরেই ট্রেন চালু করতে চান তাঁরা।

দোহাজারী-কক্সবাজার রেল লাইন প্রকল্পের পরিচালক মফিজুর রহমান বলেন, ‘যেহেতু উদ্বোধন একটু এগিয়ে নিয়ে এসেছে, সেহেতু প্রত্যেকটি স্টেশনে আমরা দুইটি রেললাইন করব। বাকিগুলো আপাতত করছি না।’

এক প্রশ্নের জবাবে এই প্রকল্প কর্মকর্তা বলেন, ‘ট্রেন চলাচলের জন্য যতটুকু প্রয়োজন এই সময়ের মধ্যে ততটুকু কাজ শেষ করতে পারব। এ মাসে ৮৭ শতাংশ কাজ শেষ হবে।’

উদ্বোধন ঘিরে ১৫ অক্টোবর থেকে শুরু হবে ট্রায়ালরান। এদিকে মেরামতের মধ্যে থাকা কালুরঘাট সেতুর কাজ কবে শেষ হবে তাও স্পষ্ট নয়। রেলমন্ত্রী জানিয়েছেন পুরোপুরি প্রস্তুতের পরই চলবে বাণিজ্যিকভাবে ট্রেন।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘এক বছর গ্রেস প্রিয়ড থাকে। এ সময়ের মধ্যে কোনো ডিফেক্ট ও অন্যান্য কাজগুলোর সমস্যা দেখা দিলে সেগুলো মেরামত করা যায়। আমার মনে হয়, ডিফেক্ট প্রিয়ডসহ সময়টুকু আছে। কাজেই আমাদের প্রজেক্টটি পূর্ণাঙ্গভাবে আমরা শেষ করতে পারব।’

উল্লেখ্য, এক শ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। ২০১০ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ এর জুনে শেষ হওয়ার কথা থাকলেও পরে মেয়াদ বাড়ানো হয় আরও এক বছর।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কক্সবাজার

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...