উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ৬:০৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় ড্রোন উড়িয়ে অভিযান চালিয়ে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, মাছকারিয়া এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে ড্রোন উড়িয়ে অভিযান চালানো হয়। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়। এ ঘটনায় নুরুল ইসলাম প্রকাশ নুরু মাঝির বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। ই-পেপারসাবস্ক্রাইব করুন

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান। এ সময় দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক রনি বলেন, পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে বনবিভাগের একটি দল মাছকারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বনভূমি ও পাহাড় রক্ষায় বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে। পাহাড় কেটে মাটি পাচারসহ বনজ সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer