শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।
প্রকাশিত: ১১/০২/২০২৪ ৩:০৫ পিএম , আপডেট: ১১/০২/২০২৪ ৩:১৩ পিএম

বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ৩ কেজি ৬০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। শনিবার রাতে লামা ইয়াংছা ছোটপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব -১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম এসব তথ্য জানান।

আটক ব্যাক্তির নাম হ্লামং মারমা(৩৮)। তিনি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকার মংসাউ মারমার ছেলে।

মেজর সাইফুল ইসলামের দাবি, লামায় তাদের কাছে খবর আসে ইয়াংছা  ছোটপাড়া এলাকায় এক ব্যক্তির বসতঘরে বিপুল পরিমাণ মাদক আফিম বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। সে তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারী হ্লামং মারমাকে আটক করতে সক্ষম হয় এবং তার বসতবাড়ির খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম মাদক আফিম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লক্ষ টাকা বলেও জানান র‍্যাব।

র‌্যাব আরো দাবি করেন, হ্লামং মারমা একজন চিহ্নিত মাদককারবারী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে আফিম পৌঁছে দেয়।

আটককৃত হ্লামং মারমা বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...