প্রকাশিত: ২৮/০৯/২০১৬ ৮:০৯ এএম

উখিয়া নিউজ ডটকম::

টেকনাফের শাহপরীরদ্বীপে সাগরে অভিযান চালিয়ে ৯ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোষ্টগার্ড সদস্যরা। জব্দকৃত ইয়াবার দাম ২৭ কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার রাত ৭টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ইয়াবার এই চালানটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, কোষ্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমানের নেতৃত্বে ইয়াবা উদ্ধারের এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় পাচারকারীরা ট্রলারটি ফুটো করে দিয়ে সাগরে পালিয়ে যায়। আগামীকাল বুধবার সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer