উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ৪:৫০ পিএম

কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে নব্বই হাজার পিচ ইয়াবাসহ তিন কারবারীকে আটক করা হয়েছে। তাদেরকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সুত্র জানায়, ২৬ সেপ্টেম্বর
শুক্রবার সকাল ৬টা ৪০মিনিটের দিকে টেকনাফ পৌরসভার ০২নং ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকাস্থ জনৈক নুরুল হুদার বাড়ীতে (রুবি কমিশনারের বাড়ীতে) অভিযান চালিয়ে নব্বই হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেন। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি দিক-বিদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অত্যন্ত দক্ষতার সাথে ৩ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছেন। আটককৃতরা হলেন,টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মোঃ ছিদ্দিক (৩২) এবং মোঃ ইয়াছিন (২৫)। আটক মাদক কারবারী সাবেক কাউন্সিলর রুবির আপন সহোদর। এসআরবির সহকারী মিডিয়া পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করেন।#

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...