প্রকাশিত: ০৮/০৮/২০১৬ ৯:৫৮ পিএম

mail.google.comছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ::

সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি পৃৃথক অভিযান চালিয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ৮ আগষ্ট দুপুর ১২ টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দমদমিয়া বিওপির বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুরা খালের পশ্চিম পার্শে¦ অভিযান চালিয়ে এসব ইয়াবা সমূহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ১ কোটি ৮ লক্ষ টাকা বলে জানা যায়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে সাবরাং বিওপির জওয়ানরা ৭ আগষ্ট সন্ধ্যায় বিজিবির নিজিস্ব গোয়েন্দা সংস্থার গোপন সংবাদে টেকনাফ সাবরাং নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। অভিযান  পরিচালনাকারী সাবরাং বিওপির নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন নেতৃত্বে উক্ত ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানা যায়। ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- পাচারকারীরা বিজিবির উপস্থিতি ঠের পেয়ে পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভম হয়নি। উদ্ধার ইয়াবাসমুহ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।#

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer