প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৩:৪৯ পিএম , আপডেট: ০৯/০৯/২০১৬ ৪:৩৭ পিএম

জাবেদ ইকবাল চৌধুরী , টেকনাফ (কক্সবাজার ) :
টেকনাফে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য এম আলীকে (৪০) আটক করেছে পুলিশ। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার দুবাই প্রবাসী কবির আহমদের ছেলে। তাকে টেকনাফ মডেল থানার এএসআই মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম (৯ সেপ্টেম্বর) শুক্রবার ভোরে মৌলভী বাজার নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলা রয়েছে ।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ জানান, ধৃত এম আলী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সক্রিয় তালিকাভুক্ত সদস্য। পুলিশ তাকে বেশ কিছুদিন থেকে খুজঁছে। কোরবানের ঈদকে সামনে রেখে সে এলাকায় এসে নাশকতার পরিকল্পনা কলছিলো। খবর পেয়ে ভোরে তাকে আটক করে হয়। তার বিরুদ্ধে টেকনাফ ও চট্টগ্রামের কতোয়ালী থানায় সন্ত্রাস বিরুধী আইনসহ একাধিক মামলা রয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer