প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৮:১৪ এএম

উখিয়া নিউজ ডটকম::

টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজ মেম্বার হত্যা মামলার ২নং আসামী নজির ডাকাতকে আটক করেছে পুলিশ।জানা যায়-১০জুলাই সন্ধ্যা ৭টায় মামলার তদন্তকারী কর্মকর্তা সেকেন্ড অফিসার এসআই কাঞ্চন কান্দি দাশ গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার উত্তর জালিয়াপাড়ার একটি বাড়ি হতে সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেম্বার সিরাজ ইসলাম হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামী ও আব্দুল জলিল প্রকাশ জয়নাল আবেদীন ওরফে জানে আলমের পুত্র আবুল হাশিম প্রকাশ নজির আহমদ (৩০) ডাকাতকে আটক করে।

আটক ব্যক্তিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করা হবে বলে ওসি আব্দুল মজিদ জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...