প্রকাশিত: ২২/০৫/২০২০ ১২:৩৭ পিএম

কক্সবাজারের টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (২১ মে) টেকনাফ থানার হোয়াইক্যং বাজারের কক্সবাজার টু টেকনাফ পাঁকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। অভিযানে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আকাম উদ্দিনের ছেলে আনোয়ার সাদেক (১৯) কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় উপরোক্ত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে নয় হাজার নয়শত পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে আটকের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান র‍্যাব-১৫ এর শীর্ষ এ কর্মকর্তা।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...