ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১০/২০২৬ ৯:১৫ এএম

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ৩৩ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা:মোহাম্মদ মুজিবুল হক থানায় এ সংক্রান্ত জিডি করেছেন রবিবার (২৫ অক্টোবর)।

ভুক্তভোগী জানান, রবিবার সকালে চেক দিয়ে টাকা উত্তোলন করতে তার এক কর্মচারীকে ব্যাংকে পাঠালে হিসাব একাউন্টে পর্যাপ্ত অর্থ নেই বলে চেক ফেরত দেন ব্যাংক কর্তৃপক্ষ।পরে তিনি নিজে ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপকের নিকট তার হিসাব নাম্বারে পর্যাপ্ত টাকা না থাকার কারণ জানতে চাইলে কোন সুদুত্তর দিতে পারেননি। বরং দায়সারা উত্তর দিয়ে থানায় জিডির পরামর্শ দেন।
পরে তিনি ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জিডি নম্বর ৯৭৪, ট্র্যাকিং নম্বর DEL665।

তিনি আরো জানান,এ বিষয়টি তিনি এসপিকে জানালে তিনি এডিশনাল এএসপিকে এ বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার দায়িত্ব দেন।

কীভাবে ,কোন মাধ্যমে ,কোন পন্থায় এই বিপুল পরিমাণ অর্থ উধাও হয়েছে তা জানতে শাখা ব্যবস্থাপকের অফিসিয়াল দুটি মোবাইল নাম্বারে কল দিলেও সাড়া মিলেনি।

এবিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, এ সংক্রান্ত একটি জিডি পেয়েছেন, তা তদন্তাধীন আছে।

প্রসঙ্গত ইতিপূর্বেও উক্ত শাখার অধীন ঈদগাঁও বাজারস্থ উপশাখার এক কর্মকর্তা গ্রাহকদের টাকা ব্যাংকের দৈনিক নিয়মিত হিসাবে এডজাস্ট না করে অনলাইন জুয়ার মাধ্যমে আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছিল।

এদিকে ব্যাংক থেকে গ্রাহকের টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রাহকরা তাদের অর্থের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত বলে অনেকে জানিয়েছে

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...