সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৬/১০/২০২৬ ১:১০ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে অনুমোদনহীন হোটেল, রিসোর্ট ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে ইনানীর রয়েল টিউলিপ হোটেলের সামনের একটি ভবন ভেঙে ফেলা হচ্ছে।

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনার পর হোটেল-রিসোর্টের অনুমোদন ও অগ্নি নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু করল প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে রয়েছেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ।

কক্সবাজারে হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর অনুমোদন এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করা, প্রয়োজনীয় অনুমোদন যাচাই এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...