প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৯:৪৫ পিএম

teknaf1474119284কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে অপহৃত ছাত্রলীগ নেতা জাকের হোছাইনকে ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।টেকনাফ থানার এসআই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশ শনিবার বিকেল পাঁচটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে।

অপহৃত জাকের হোছাইন রঙ্গিখালী এলাকার দুদু মিয়ার ছেলে। সে হ্নীলা ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুর ২টার দিকে তাকে অপহরণ করা হয়েছিল।

এ ঘটনা আটক করা হয়েছে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নুরুল আলম নুরু (৪৫) ও তার ছেলে মিজানুর রহমানকে (২০)।

অপহৃতের বাবা দুদু মিয়া জানান, স্থানীয় নুরু, জালাল, সুনু ও ইসমাইল নেতৃত্বে একটি চক্র তার ছেলেকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer