প্রকাশিত: ১০/০৭/২০১৬ ৯:৩৪ পিএম , আপডেট: ১০/০৭/২০১৬ ৯:৩৫ পিএম

ARIF copyমুহাম্মদ জুবাইর, টেকনাফ::
টেকনাফ সাগরে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। লাশ দুটি উদ্ধার করে ১জনের লাশ দাফন অপরজনের দাফনের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানাযায়। ৯ জুলাই টেকনাফ সদরের মহেষখালীয়া সী-বিচে গোসল করতে নামে মাদ্রাসার ৩ ছাত্র। এসময় উত্তাল ঢেউয়ের পানিতে ভেসে যায় ৩ জন। ২ জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে গোদারবিল আনাস বিন মালেক মাদ্রাসার সদ্য সমাপ্ত শিক্ষা বর্ষের জামাতে নাহুম (৩য় শ্রেণী) এর ছাত্র হাফেজ আরিফ উল্লাহ (১৭)। সে ৭নং ওয়ার্ড ছোট হাবির পাড়া (বর্তমানে ডেইল পাড়া) ব্যবসায়ী আব্দুল করিমের পুত্র। ১০ জুলাই বিকাল ৫.৩০ মিঃ সময় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া বাঘঘোনা ঘাট থেকে তার লাশ উদ্ধার করে নিকটাত্বীয়রা ডেইল পাড়া বাড়ীতে নিয়ে আসে। লাশটি দাফনের প্রস্তুতি চলছে বলে জানায়, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মাওঃ হাফেজ ছৈয়দুল ইসলাম।

অপরদিকে ৬ জুলাই শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ায় প্রবাসী সলিম উল্লাহর পুত্র হাফেজ আমির উদ্দীন সখের বসে মাছ শিকার করতে গিয়ে সাগরে ঢুবে তার মৃত্যু হয়। একইদিন বিকাল ৪ টায় ঘোলার টোরা নামক স্থানে জেলেরা মাছ শিকার করতে গেলে তার লাশটি জালে আটকা পড়ে। পরে স্থানীয়রা লাশটি হাফেজ আমির উদ্দীনের বলে নিশ্চিত হয়ে উদ্ধার করে ৭ জুলাই সকাল ১০টায় নামাযে জানাযা শেষে তার লাশ দাফন করা হয় বলে নিশ্চিত করেন ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার ও সাবরাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-৩ ছেনুয়ারা বেগম। হাফেজ আমির উদ্দীন চট্টগ্রাম দারুল মা’রীফ মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র ছিল।২ মাদ্রাসার ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer