ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ১২:০৭ পিএম

সম্প্রতি অনলাইন নিউজ “পোর্টাল ‘চ্যানেল উখিয়া’ (www.Channelukhiya.Com)-এ “ঘুমধুম জলপাইতলী সীমান্ত দিয়ে আজিজ, নুর মোহাম্মদ, আজগর আলীর নেতৃত্বে খাদ্যপণ্য ইউরিয়া সার পাচার করে মিয়ানমার থেকে নিয়ে আসতেছে ইয়াবা কাঁকড়া ও মাছ” শিরোনামে আমাদের ছবি সম্বলিত যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং চরম মিথ্যাচার। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

​প্রকৃত সত্য এই যে, আমরা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় অত্যন্ত শান্তিপূর্ণ, সৎ এবং আইন মেনে মেহনতি জীবনযাপন করছি। আমি আব্দুল আজিজ (৩৫), পিতা: রুস্তম আলী, ৪নং ওয়ার্ড ঘোনার পাড়ার একজন সাধারণ টমটম চালক। দিনমজুরি ও টমটম চালিয়ে অত্যন্ত সততার সাথে পরিবার চালাই। এছাড়া আমি নুর মোহাম্মদ (৪২), ১নং ওয়ার্ড খিজারী ঘোনা জলপাইতলী এবং আমি আজগর আলী (৫০), পিতা: আবু আহম্মদ, ৪নং ওয়ার্ড পূর্ব পাড়ার বাসিন্দা; আমরা উভয়েই স্থানীয় বাজারে সম্পূর্ণ বৈধ উপায়ে মাছ ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। মাদক (ইয়াবা) কিংবা সার পাচারের মতো কোনো দেশবিরোধী বা অবৈধ কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো দূরতম সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

​কোনো একটি মহল সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতা, ঈর্ষা এবং আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে গণমাধ্যমকে সম্পূর্ণ ভুল ও কাল্পনিক তথ্য দিয়ে এই মানহানিকর সংবাদটি প্রকাশ করিয়েছে। এই ভিত্তিহীন সংবাদের কারণে আমাদের ও আমাদের পরিবারের চরম সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আমরা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের জনগণকে এই ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

​প্রতিবাদকারীগণ:
আব্দুল আজিজ (৩৫),পিতা: রুস্তম আলী, ঘুমধুম ৪নং ওয়ার্ড ঘোনার পাড়া (টমটম চালক)।
নুর মোহাম্মদ (৪২), ঘুমধুম ১নং ওয়ার্ড খিজারী ঘোনা জলপাইতলী।
আজগর আলী (৫০), পিতা: আবু আহম্মদ, ঘুমধুম ৪নং ওয়ার্ড পূর্ব পাড়া।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer