প্রকাশিত: ০৪/১০/২০১৬ ৪:২৬ পিএম , আপডেট: ০৪/১০/২০১৬ ৪:২৯ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারেরে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী ও জঙ্গী সন্দেহে এক মৌলভীকে আটক করা হয়েছে। থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়া থানার সহ-কারী উপ পরিদর্শক জাকের হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সকালে কুতুপালং শরনার্থী শিবির সংলগ্ন রোহিঙ্গা বস্তি এলাকার বাসিন্দা মোঃ মৌলভী হাবিব উল্লাহ (৩৯) কে আটক করে থানায় নিয়ে আসে। সে কুতুপালং শরনার্থী শিবিরে সংলগ্ন রোহিঙ্গা বস্তির ইটু ব্লকের বাসিন্দা মৃত মোঃ হোছেন প্রকাশ মকতুল হোসেনের ছেলে। উখিয়া থানার তদন্ত ওসি কায়কিসলু বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। উল্লেখ্য ২০১২ সালে কুতুপালং শরনার্থী শিবিরি সংলগ্ন রোহিঙ্গা বস্তিতে নজু মিয়া নামে এক ব্যাক্তি নিহত হয়েছিল। ঐ মামলার তালিকা ভূক্ত আসামি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer