ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ৭:৫২ পিএম

কক্সবাজারের চকরিয়ায় লিচুর বিচি গলায় আটকে ওয়াসেনাত (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওয়াসেনাত বমুবিলছড়ি ১ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া গ্রামের ডাক্তার আবু নোমান ওসমানীর মেয়ে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিজ বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ওয়াসেনাতের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল মোস্তফা নাদিম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...