প্রকাশিত: ০৮/০৭/২০১৬ ৯:২১ এএম , আপডেট: ০৮/০৭/২০১৬ ৯:২২ এএম

FB_IMG_1467918312324আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পানিরছড়ায় বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ঈদের দিন দিবাগত রাত ১১ টায় পানিরছড়া গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম (৩০) সৌদী প্রবাসী ও সদরের পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর মরহুম সোনা মিয়ার ছেলে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, শহীদুল ইসলাম মোটর সাইকেলযোগে ঈদগাঁও থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে পানির ছড়া গ্যারেজ এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী তুবা লাইনের যাত্রীবাহী বাসের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী জানান, নিহত শহীদুল ইসলাম সৌদী আরব থেকে দুই মাস আগে দেশে এসে বিয়ে করেছিলেন। তিনি নিরিবিলি গ্রুপের কর্মকর্তা নুরুল কবির ও ঈদগাঁহ জাহানারা ইসলাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আহমদ কবীরের ছোট ভাই। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer