উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/১০/২০২৩ ৯:২৩ এএম

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে কক্সবাজারের দুই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর মধ্যে হান্ডি রেস্তোরাঁকে ১ লাখ টাকা ও প্রাসাদ প্যারাডাইসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম জানান, সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে এসব রেস্তোরাঁয় খাবার তৈরি করা হচ্ছে। যার প্রধান ভোক্তা পর্যটকরা। পর্যটন নগরীতে এ ধরনের অনিয়ম চলতে দেওয়া যায় না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কক্সবাজার

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...