প্রকাশিত: ২৫/০৯/২০১৬ ৭:৩৭ এএম , আপডেট: ২৫/০৯/২০১৬ ৭:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের তিনদিন পর শাকিলা আক্তার (১৮) নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ছনখোলা পাড়ার পাহাড়ি এলাকার থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পেকুয়া থানার এসআই কামরুল হাসান।

নিহত শাকিলা আক্তার একই এলাকার বেলাল উদ্দীনের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে এসআই কামরুল হাসান জানান, বুধবার চট্টগ্রামে থাকা দু’বোনের কাছে যাবে বলে ঘর থেকে বের হয় শাকিলা। কিন্তু বৃহস্পতিবার থেকে তার সন্ধান না মেলায় বিভিন্ন জায়গায় খুঁজছিলো তার পরিবার। এর মধ্যে শনিবার সন্ধ্যার পর থেকে এলাকায় উৎকট গন্ধ ছড়ালে তা অনুসন্ধান করতে গিয়েই বাড়ির অদূরে পাহাড়ি ঝিরিতে মেয়ের মরদেহ দেখতে পান তার মা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...